1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

করোনা সংক্রমণে টাঙ্গাইল কারাগার থেকে চার বন্দীর মুক্তি

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ মে, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাস সংক্রমণের কারণে কম সাজা পাওয়া চারজন বন্দীকে টাঙ্গাইল জেলা কারাগার থেকে মুক্তি দিয়েছে সরকার।

শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল জেলা কারাগারের জেলার আমান উল্লাহ চার বন্দী মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান ছয় থেকে এক বছর মেয়াদী সাজাপ্রাপ্ত চার বন্দীকে মুক্তি দেওয়া হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল জেল কারাগারের জেলার আমান উল্লাহ জানান, দেশে করোনা ভাইরাসের কারণে অপেক্ষাকৃত লঘু অপরাধে কম সাজা পাওয়া বন্দীদের সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি জেলাতেই মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিভাগে মোট ২৯ জনকে মুক্তি দেয়া হবে। তারই অংশ হিসেবে টাঙ্গাইল জেলা কারাগার থেকে চারজনকে মুক্তি দেয়া হয়েছে।

মুক্তি পেয়ে তিনজন দুপুরে চলে গেছেন। বাকি একজনের ২০ হাজার টাকা জরিমানা হয়েছিল। সেই জরিমানার টাকা দিয়ে বিকেলে সে চলে গেছে বলে জানা যায়। তারা সবাই চুরি ও মাদক মামলার আসামি ছিল।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলা কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী রয়েছে। ৪৭৬ জন ধারণক্ষমতার এ কারাগারে বর্তমানে বন্দী রয়েছেন এক হাজার ৮৪ জন। ধারণ ক্ষমতার অধিক বন্দী থাকায় করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে এ কারাগার। তারপরও বন্দীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালিয়ে যাচ্ছে কারা কর্তৃপক্ষ।

কারাগারটিতে জেল অফিস, স্টাফ কোয়ার্টার ছাড়াও তিনটি বন্দীশালা রয়েছে। প্রতিদিনই এখানে নতুন বন্দী আসেন, আবার অনেকেও অন্য কারাগারে স্থানান্তরিত হন। কারাগারে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী রয়েছে ১৫৭ জন। ভেতরে বন্দীদের চিকিৎসার জন্য রয়েছে একটি কারা হাসপাতাল। এর শয্যা সংখ্যা মাত্র ২৪টি। নারী বন্দীদের জন্য মাত্র একটি ওয়ার্ড। সেখানে বন্দী আছেন ৪০ জন। অন্যান্য ওয়ার্ড ছাড়াও কনডেম সেল রয়েছে চারটি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft