1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান

করোনায় জনপ্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট হয়েছে : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩০ মে) সকালে গণভবনে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ কথা জানান।

প্রেসসচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শনিবার) সকালে গণভবনে স্বাস্থ্যসেবা সম্পর্কিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে আরও বেশি সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন।

প্রেসসচিব জানান, সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়া বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সভায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং আক্রান্তদের চিকিৎসায় কমিটির নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে পর্যালোচনা করা হয় বলেও জানান ইহসানুল করিম।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রেসিডেন্ট প্রফেসর ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft