
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলো পত্রিকার আরেক সাংবাদিক মাহমুদুল হাকিম অপু।
মঙ্গলবার সেহরির জন্য ঘুম থেকে ডাকতে গেলে তাকে মৃত অবস্থায় পান তার স্ত্রী।
ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান বলেন, মাহমুদুল হাকিম অপু করোনার উপসর্গ নিয়ে বাসায় ছিলেন। আজ (বুধবার) ভোর রাতে তিনি মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে আইইডিসিআর। রিপোর্ট আসলে বোঝা যাবে উনার করোনা ছিল কিনা।
পত্রিকাটির এই সিনিয়র রিপোর্টার জানান, আমাদের পত্রিকার খোকন ভাই মারা যযাওয়ার পর বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও অনেকে করোনা উপসর্গ নিয়ে বাসায় রয়েছেন।