1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এমপি মমতাজকে কটূক্তি, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি ও অপপ্রচারের দায়ে ফিরোজ আল মামুন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী বলেন, ‘আসামি ফিরোজ আল মামুন নামের ওই ব্যক্তি তার নিজ ব্যবহারকৃত ফেসবুক আইডিতে সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়েও কটূক্তি করে আসছিলেন। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে আজ মানিকগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।’

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিম খান ওই ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করলে গতকাল সোমবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফিরোজ উপজেলার গালা ইউনিয়নের কালই গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফিরোজ আল মামুন নামের ওই ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এমপি মমতাজকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন। সেখানে লেখা ছিল, ‘মমতাজ আজানে বিরক্ত! গান গাওয়া নাকি ফরজ? এ কোন শয়তান সংসদ সদস্য?’

ওই পোস্টটি একাধিকবার শেয়ার করায় বিভিন্ন লোকজন পক্ষে-বিপক্ষে বিভিন্ন মন্তব্য করেন। বিষয়টি হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দৃষ্টিগোচর হলে তিনি গত শনিবার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft