
সরকার সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর পর পোশাক কারখানাগুলোও একই মেয়াদে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পোশাক কারখানাগুলোর মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
শুক্রবার বিজিএমইএ’র সভাপতি রুবানা হক ও বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান যৌথ ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পোশাক কারখানাগুলোও ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে জানান তিনি।
তবে এ সময়ের মধ্যে বেতন দেয়ার জন্য কোনো প্রতিষ্ঠান অফিস খোলা রাখার প্রয়োজন হলে বিজিএমইএ, বিকেএমইএ এবং শিল্প পুলিশকে অবহিত করার কথা বলা হয়েছে।