1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

হিজলার ৪২ মেট্রিক টন সরকারি চাল বাউফলে উদ্ধার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরে এক ব্যবসায়ীর গোডাউন থেকে মঙ্গলবার রাতে ৪২ মেট্রিক টন সরকারি চাল উদ্ধার হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত মো. শাহজাহান হাওলাদার (৩২) ও মো. জয়নাল চৌকিদার (৬০) নামে দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে। জানা গেছে, উদ্ধারকৃত সরকারি চাল বরিশালের হিজলা উপজেলার আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ একটি প্রভাবশালী চক্র বাউফলে গোপনে পাচার করেছে।

অপরদিকে বাউফলের কেশবপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য লিপি আক্তারের ঘর থেকে ত্রাণের চাল উদ্ধারের ঘটনায় তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বাউফল থানার সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, গোপন খবরে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে উপজেলার বগা বন্দরের একটি গোডাউন থেকে ৪২ মেট্রিকটন চাল জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আরও অনেক চাল সরিয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় আটক দুই ব্যক্তির নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

আটক হওয়া শাহজাহান বগা ইউনিয়নের বানাজোড়া গ্রামের মোতাহার হোসেন হাওলাদারের ছেলে। মোতাহার আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার ভাইয়ের সঙ্গে চালের ব্যবসা করেন। অপর আটককৃত ট্রলার চালক জয়নালের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুরে।

শাজাহান হাওলাদার স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যদের কাছ থেকে কাবিখার ৪৫ মেট্রিকটন চাল ক্রয় করেছেন। ওই চাল হিজলা খাদ্য গুদাম থেকে নদীপথে ট্রলারে করে মঙ্গলবার রাতে বাউফলে আনা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল। মোট বস্তা ছিল ১ হাজার ৫০০। তবে তিনি কোনো ইউপি সদস্যের নাম বলতে পারেননি।

এ বিষয়ে বরিশালের হিজলা উপজেলা প্রকল্প বাহমশবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবিদ হাসান বলেন, ‘এই মুহূর্তে হিজলা উপজেলায় কাবিখার চাল বিক্রি করার কোনো সুযোগ নেই। একমাস আগে কাবিখার চাল বিতরণ করা হয়েছে।’

হিজলা খাদ্য গুদামের পরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, ‘তাঁর খাদ্য গুদাম থেকে কোনো চাল বিক্রি করা হয়নি। জব্দ করা চাল হিজলা খাদ্য গুদামের না। আর কাবিখার চাল অনেক আগেই বিতরণ করা হয়েছে।’

তবে হিজলা ও বাউফল থানার দায়িত্বশীল দুই কর্মকর্তা বলেন, আটককৃত সরকারি চাল হিজলার কে কে পাচার করেছে তা তদন্ত চলছে। এজন্য আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই সূত্র বলেছে, চাল পাচারের সাথে একটি প্রভাবশালী চক্র জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

অপরদিকে বাউফলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিচুর রহমান বালী জানান, বুধবার বিকালে কেশবপুর ইউপি সদস্য লিপি আক্তারের ঘর থেকে দুস্থদের জন্য বরাদ্দকৃত ১ বস্তা ভিজিডি চাল ও চার বস্তা ত্রাণের সরকারি চাল জব্দ করা হয়। পরে তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft