1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

সৌদিতে তারাবির নামাজ স্থগিত

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে পবিত্র রমজান মাসে মসজিদে জামাতে তারাবি নামাজ আদায় স্থগিত করেছে সৌদি আরব। রোববার দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক ঘোষণায় এ তথ্য জানায়। রোববার দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে গালফ নিউজ এ খবর দিয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে রমজানের বাকি আর ১১ দিনের মতো। কয়েকদিন ধরেই জল্পনা চলছিলো দেশটিকে জামাতে তারাবি হবে কি, হবে না। এমন আলোচনার মাঝে আসন্ন রমজান মাসে সৌদি আরবের মসজিদগুলোতে জামাতে তারাবির নামাজ আদায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে আপাতত এর বেশি বিস্তারিত কিছু জানানো হয়নি।

ধারণা করা হচ্ছে, প্রধান দুই মসজিদে সীমিত আকারে তারাবির জামাত চালু রাখা হবে, তবে অন্য মসজিদগুলোতে জামাত অনুষ্ঠিত হবে না।

খবরে বলা হয়, দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, আসন্ন রমজান মাসে তারাবির নামাজ কেবল ঘরেই আদায় করতে হবে। কারণ করোনা ভাইরাস শেষ না হওয়া পর্যন্ত মসজিদে নামাজের স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে না।

সৌদি মন্ত্রী ডক্টর আবদুল লতিফ আলে শেখ বলেন, তারাবির নামাজ স্থগিতের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ ছিলো- পাঁচ ওয়াক্ত নামাজের জামাত স্থগিত করা। পরিস্থিতির কারণে আমার সেটা করতে বাধ্য হয়েছি। উমরাও বন্ধ রাখা হয়েছে। আমরা আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন বাড়িতে আমাদের তারাবির নামাজ কবুল করেন। নামাজের পাশাপাশি আমরা নিজেদের সুস্থতার জন্যেও আল্লাহর কাছে প্রার্থনা করবো।

এছাড়া কারও জানাজায় পাঁচ থেকে ছয়জনের বেশি অংশগ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, গণজমায়েত এড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft