1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সেই দীপক আগারওয়াল নিষিদ্ধ!

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

অবশেষে ধরা পড়লেন বিখ্যাত জুয়াড়ি দীপক আগারওয়াল। ভারতীয় এই জুয়াড়িই বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অনৈতিক প্রস্তাব দিয়ে ফাঁদে ফেলেছিলেন। এন্টি করাপশন কোড ভঙ্গের দায়ে আজ বুধবার (২৯ এপ্রিল) তাকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।

দীপক আগারওয়াল অবশ্য তার বিরুদ্ধে আনীত অভিযোগের একটি স্বীকার করে নিয়েছেন। তাই এই দুই বছরের সাজার মধ্যে মওকুফ করা হয়েছে ছয় মাসের নিষেধাজ্ঞা।

টি-টেন লিগে সিন্ধি নামে একটি দলের মালিকানার অংশীদারও এই দীপক আগারওয়াল। পেশাদার এই জুয়াড়ির কাজই ক্রিকেটারদের নানাভাবে ফাঁসানো।

আইপিএল চলার সময় সাকিবকে এই দীপক বিভিন্নভাবে ফাঁদে ফেলার চেষ্টা করেন। বারবার মেসেজ দিয়ে সাকিবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তিনি। সাকিব এসব কিছু নিয়ে রিপোর্ট করেননি বলেই দুই বছরের জন্য নিষিদ্ধ হন। পরে এক বছরের সাজা স্থগিত করা হয়।

শুধু সাকিব নন, আরও অনেক ক্রিকেটারের জীবন নষ্ট করার হোতা এই দীপক। ২০১১ সালে তার হুমকিতে ভারতের ২৯ বছর বয়সী একজন ক্রিকেটার আত্মহত্যা করেন। ২০১৭ সালে একবার ভারতীয় পুলিশ তাকে গ্রেফতারও করেছিল। তবে শুধরাননি দীপক। জেল থেকে বের হওয়ার পর ফিক্সিং কার্যক্রম আরও বাড়িয়ে দেন এই জুয়াড়ি। কিন্তু তিনি ক্রিকেট সংশ্লিষ্ট কিছুতে জড়িত না থাকায় তার বিরুদ্ধে এতদিন কোনো অ্যাকশনে যেতে পারেনি আইসিসি।

এবার দীপক ফেঁসেছেন টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজিতে থাকায়। আইসিসির এন্টি করাপশন ইউনিটের তদন্তে তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ পাওয়া যায়। যার মধ্যে রয়েছে আইসিসির তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্থ করা, প্রমাণ নষ্ট করাসহ আরও কিছু কর্মকাণ্ড।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft