1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

সাঘাটায় লোয়ার মুরগির খাবারের বস্তায় করে চাল চুরির সময় ডিলার গ্রেফতার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটায় লেয়ার মুরগির খবার বহন করা বস্তায় করে সরকারের ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস’র) চাল চুরির সময় প্রায় ৫শ’ কেজি চালসহ ডিলার মজদার রহমান ( ৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবাব ১৩ এপ্রিল দুপুরে সাঘাটার পদুমশহর বাজার নয়াবন্দর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মজদার রহমান পদুমশহর ইউনিয়নের আজগর আলীর ছেলে এবং খাদ্য বান্ধব কর্মসুচির ডিলার ও রাকিব ট্রেডার্সের স্বতাধিকারী।

এলাকাবাসী জানান, সাঘাটা উপজেলার পদুমশহরে রাকিব ট্রেডার্সের গুদাম ঘর থেকে সরকারি সিলযুক্ত বস্তা বদল করে অভিনব কায়দায় মানুষের চোঁখ ফাকি দিতে লেয়ার মুরগীর খাবার বহন করা বস্তায় করে চাল ভর্তি ১০টি ভ্যান সাঘাটা উপজেলার বোনারপাড়ার দিকে যাচ্ছিল। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে একটি ভ্যান আটক করে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয় । বোনারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ঘটনা স্থলে এসে আটককৃত চালসহ সরকারের খাদ্য বান্ধব কর্মসুচির ১০ টাকা কেজি (ওএমএস’র) ডিলার মজদার রহমানকে গ্রেফতার করা হয় ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, মজদার রহমান উপকার ভুগীদের নামের ১০ টাকা কেজির চাল কম দামে কিনে বেশী দামে বিক্রির সাথে জড়িত । আজকের মতো মাঝে মাঝেই এই গুদাম থেকে অনেক ভোরে লেয়ার মুগির খাবার বহন করা বস্তায় করে সরকারি চাল কালোবাজারে বিক্রি করতেন। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি ।

বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির জানান, তাকে গ্রেফতার করা হয়েছে । তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে ।

সাঘাটা উপজেলা নির্বহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, ডিলার মজদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হচ্ছে। তার ডিলারশীপ বাতিলসহ এই চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft