1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লকডাউন না মানায় গুলি করে হত্যা!

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে লকডাউন অমান্যকারীদের গুলি করে হত্যার নির্দেশ দেওয়ার একদিন বাদেই লকডাউন অমান্য করায় ফিলিপাইনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ফিলিপাইনে এক মাসের লকডাউন ঘোষণা করেছেন প্রেসিডেন্ট দুতার্তে। আইন অমান্য করলে সরাসরি গুলি করে হত্যা করতে দেশটির পুলিশ ও সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন এই প্রেসিডেন্ট।

নিহত ৬৩ বছরের ওই ব্যক্তি মাস্ক না পরে রাস্তায় বেরিয়েছিলেন। পুলিশ তাকে আটকালে তিনি ক্ষিপ্ত হয়ে গালি দিতেই গুলি করে দেয় পুলিশ। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

প্রেসিডেন্টের নির্দেশের পর লকডাউন অমান্য করায় ফিলিপাইনে এটাই প্রথম কোনও নাগরিককে গুলি করে হত্যা করার ঘটনা।

পুলিশ দাবি করেছে, আইন অমান্যকারী ওই ব্যক্তিকে মদ্যপ ছিল এবং পুলিশ তাকে আটকালে ধারালো ব্লেড জাতীয় একটা কিছু দিয়ে পুলিশের দিকে তেড়ে আসে। তখন পুলিশ গুলি করতে বাধ্য হয়।

বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুতার্তে বলেছেন, ‘সবাইকে হুঁশিয়ার করে দিচ্ছি। সরকারের বিধিনিষেধ এখন মানুন। কারণ পরিস্থিতি এখন জটিল।’ সূত্র-ডি ডব্লিউ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!