1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মসজিদে নামাজ পড়ায় বাধা নেই: একদিন পরই সুর পাল্টালেন মেয়র

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

দেশজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার রোধে মসজিদে গিয়ে নামাজ আদায় না করার নির্দেশনা দিয়েছে সরকার। তবে এরইমধ্যে গতকাল মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সিটি এলাকার মসজিদে গিয়ে নামাজ পড়তে কোনও বাধা নেই বলে ঘোষণা দেন। এর একদিনই পরই বুধবার নিজের দেয়া সেই ঘোষণা তুলে নেন তিনি।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুর সিটিতে মাত্র কয়েকটি এলাকায় করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। বাকিগুলো পাশের উপজেলাগুলোতে অবস্থান করছে। যেহেতু গাজীপুরের গার্মেন্টসগুলো খুলে দেয়া হয়েছে, তাই রমজান মাসে এখন আর মসজিদে অল্প সংখ্যক মুসল্লির জন্য সীমাবদ্ধ রাখার কোনও প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘শুক্রবারের জুমার নামাজ ও রমজানের তারাবির নামাজে মুসল্লিগণ অংশ নিতে পারবেন। এতে সিটি করপোরেশনের কোনো বাধা থাকবে না।’

মেয়রের এমন সিদ্ধান্তের পর এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশেষত করোনা ভাইরাস সংক্রমণের দিক থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের পরেই গাজীপুরের অবস্থান। বুধবার পর্যন্ত ওই গাজীপুরে মোট ৩২০ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে আইইডিসিআরের দেয়া তথ্যে জানা গেছে।

এমন পরিস্থিতিতে নিজের বক্তব্য প্রত্যাহার করে বুধবার মেয়র জাহাঙ্গীর আলম জানান, তিনি তার বক্তব্য থেকে সরে এসেছেন। গাজীপুর সিটিতেও সরকার ঘোষিত নির্দেশনাই মান্য করা হবে।

এদিকে করোনা পরিস্থিতিতে গোটা দেশেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে গত ৬ এপ্রিল দেশের সব মসজিদে বাইরে থেকে মুসল্লি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। সরকারি নির্দেশনায় বলা হয়, মসজিদে ইমাম-মুয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ ৫ জনের জামাত হবে। আর রোজার মাসে তারাবির নামাজে একসঙ্গে সর্বোচ্চ ১২ জন অংশগ্রহণ করতে পারবেন।

নিজের বক্তব্য প্রত্যাহার প্রসঙ্গে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকার যে নীতিমালা দিয়েছে ওটাতে থাকলেই ভালো হবে। সরকারের যে বক্তব্য সেটাই আমার বক্তব্য। পরিবেশটা বলা যাচ্ছে না, গার্মেন্টস খুলে দিয়েছে। এ কারণে রিস্কে আছি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft