1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

ভ্যাকসিন না আসা পর্যন্ত করোনা তাণ্ডব চলবে: গবেষণা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

জানুয়ারিতে চীনের উহান থেকে বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। তাণ্ডবে লণ্ডভণ্ড। অধিকাংশ দেশেই চলছে লকডাইন। গবেষকরা বলছেন, ভ্যাকসিন আসার আগ পর্যন্ত নভেল করোনা ভাইরাস থামবে না, ফলে বিশ্বজুড়ে চলমান লকডাউন শেষ হওয়ার নয়।

চীনের বিভিন্ন শহরের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ইউনিভার্সিটি অব হংকং এই গবেষণাটি করেছে। ‘চীনে আরেকবার সংক্রমণঝড় শুরু হওয়া অসম্ভব কিছু নয়,’ জানিয়ে গবেষণা দলের প্রধান সহকারী প্রফেসর জোসেফ টি উ দ্য গার্ডিয়ানকে বলেন, ‘ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সব দেশেই এই অবস্থা থাকবে। তাই এখন থেকে সবার প্রস্তুতি নিতে হবে।’

এই গবেষণার সঙ্গে চীনের সাম্প্রতিক অবস্থার মিল পাওয়া গেছে। উহানসহ অধিকাংশ শহরে লকডাউন শেষ হওয়ার পর দেশটির রাশিয়ান সীমান্তবর্তী শহর সুইফেনহেতে সংক্রমণ শুরু হয়েছে। শহরটি ইতিমধ্যে ‘লকডাউন’ করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং থেকে ১ হাজার মাইল দূরের এই অঞ্চলের সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে নির্দেশ দিয়েছে সরকার। করোনা মোকাবিলার প্রস্তুতি হিসেবে সেখানে ৬০০ বেডের একটি হাসপাতাল নির্মাণেরও প্রস্তুতি চলছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার গোটা দেশে ৫৯ জনের শরীরে নতুন করে করোনা পাওয়া গেছে। এর মধ্যে ২৫ জনই সুইফেনহে শহরের।

ইউনিভার্সিটি অব হংকং জানিয়েছে, সাবধান হয়ে চলাচল করলে স্বাভাবিক জীবন কোনোভাবে চালিয়ে নেয়া সম্ভব। তবে ভ্যাকসিন আসার আগ পর্যন্ত পৃথিবী আগের অবস্থায় আসবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft