1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

বাড্ডায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নামে চাঁদাবাজি, গ্রেপ্তার ৬

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডায় দক্ষিণ আনন্দনগর এলাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ত্রাণ নিয়ে দেয়া হবে এমন কথা জানিয়ে ছয় ব্যক্তি গরীব ও ছিন্নমূল মানুষদের কাছ থেকে জনপ্রতি ১০০ করে টাকা চাঁদা একটি প্রতারক চক্র । সঙ্গে নিয়েছিলো রেজিস্ট্রেশনের জন্য নাম, ছবি ও জাতীয় পরিচয়পত্রও।

বিষয়টি এলাকাবাসীর কাছে খটকা লাগে। তারা দ্রুত বাড্ডা থানায় ফোন করে বিষয়টি জানান। এরপর ওই ছয় ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাড্ডায় দক্ষিণ আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনার আমতলী উপজেলার চরকগাছিয়া গ্রামের মৃত ইসাহাক হাওলাদারের ছেলের মনির হোসেন (৫২), কুমিল্লার হোমনা উপজেলার বাগমারা গ্রামের বাছেদুলের ছেলে কাউসার আহমেদ (২৩), বাড্ডার দক্ষিণ আনন্দনগরের মৃত আব্দুল লতিফের ছেলে রজমান আলী (২৫), পাবনার বেড়া উপজেলার বারাঙ্গা গ্রামের ছুক্কু ফকিরের ছেলে সোবহান ফকির (২৯), ফরিদপুরের সদরপুর থানার মিয়াজান বেপারীপাড়া গ্রামের হাসেম বেপারীর ছেলে সজীব (২০) ও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কুটিজুড়ি গ্রামের ইয়াসিন হাওলাদারের ছেলে মো. জসিম (২৬)।

বাড্ডা থানার এসআই শফিকুল ইসলাম জানান, তারা প্রধানমন্ত্রীর তহবিল থেকে গরীব ও ছিন্নমূল মানুষদের ত্রাণ পাইয়ে এবং রেজিস্ট্রেশন ফি’র কথা বলে জনপ্রতি ১০০ টাকা করে নিয়েছিলো। তারা এভাবে প্রায় ১১ হাজার টাকা তুলেছিল। খবরটি আসার পর তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা হয়েছে।

বাড্ডার ওসি পারভেজ ইসলাম বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করার পর তাদের গ্রেপ্তার হয়েছে এবং চক্রটির সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft