1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের চিঠি

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারির মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুইদিন আগে আসা ওই চিঠি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে বলে মঙ্গলবার (২৮ এপ্রিল) সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলার পদ্ধতিকে উদাহারণযোগ্য বলে মন্তব্য করেছেন দাবি করে এ কে আব্দুল মোমেন বলেন, ‘সোমবার (২৭ এপ্রিল) আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর (মাইক পম্পেও) কাছ থেকে চিঠি পেয়েছি। খুব সুন্দর চিঠি। তারা আমাদের খুব প্রশংসা করেছেন।

‌‘ট্রাম্প বলেছেন, আমরা (বাংলাদেশ) যেভাবে কোভিড-১৯ মোকাবিলা করছি সেটা উদাহারণযোগ্য। আমাদের ধন্যবাদ দিয়ে বলেছেন, তারা আমাদের সঙ্গে এ বিষয়ে কাজ করবেন। আর বরাবরের মতো রোহিঙ্গা বিষয়ে উল্লেখ করে বলেছেন তারা ৬৮ কোটি ডলার দিয়েছে এবং আরও দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষণজন্মা নেতা হিসেবে উল্লেখ করেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী তিনি। তিনি বলেন, ‘চিঠিতে ট্রাম্প বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন সম্পর্কে লিখতে গিয়ে (ডোনাল্ড ট্রাম্প) বলেছেন, তার মতো নেতা পৃথিবীতে খুব কম দেখা যায়।’

কবে চিঠি এসেছে জানতে চাইলে তিনি বলেন, ‘দুইদিন আগে পাঠিয়ে দিয়েছি। প্রধানমন্ত্রীর ফিরতি চিঠির একটি নমুনাও পাঠিয়ে দিয়েছি।’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অত্যন্ত ভালো বন্ধু মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করবো।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft