
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে লকডাউন কার্যকর করতে আজ গাইবান্ধার পলাশবাড়ীতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা উপেক্ষা করে অযথা
বাহিরে ঘোরাফেরা করায় সেনবাহিনীর সদস্যদের সহায়তায় ভ্রাম্যমান আদালত ৭টি মামলায় ১২,৪০০ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মেরিনা আফরোজ। ২৮ এপ্রিল মঙ্গলবার পলাশবাড়ী পৌর শহরের বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ডবিধির-১৮৬০ এর বিভিন্ন ধারায় এ জরিমান আদায় করেন।
ভ্রাম্যমান আদালতে মাধ্যমে এসব জরিমানা আদায় শেষে নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) মেরিনা আফরোজ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্নসময়ে সচেতন করা হলেও নানা অজুহাতে এখনো কোন কাজ ছাড়াই লোকজন বের হচ্ছেন। সরকারি আদেশ অমান্য করে এই রোগের সংক্রমণ বৃদ্ধিতে সহায়তা করছেন। এতো জরিমানা ও আইনি কঠোরতার পরেও অযথা মানুষ নানা ছলে ঘরের বাহিরে আসছে। মানুষ তার ভালো কেন বুঝছে না। তিনি সকলকে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান। তিনি আরোও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।