1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

নারায়ণগঞ্জে ১০ চিকিৎসক করোনা আক্রান্ত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে নারায়ণগঞ্জের ১০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন। মূলত বন্দর উপজেলার এক নারী রোগীর মাধ্যমেই এই সংক্রমণের শুরু হয়। বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জনের অতিরিক্ত দায়িত্ব পালনকারী ডা. ইকবাল বাহার চৌধুরী।

তিনি জানান, গত ২৯ মার্চ শহরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়ায়) জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন করোনা আক্রান্ত এক নারী। তাকে চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হন জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসকসহ তিন স্বাস্থ্যকর্মী। এছাড়া উপসর্গ গোপন করে আরেক রোগীর চিকিৎসা নিতে আসে জেনারেল হাসপাতালে। ওই রোগীর সংস্পর্শে এসে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আরেক চিকিৎসক সংক্রমিত হন।

জেনারেল হাসপাতালে ওই চিকিৎসকের সঙ্গে বিভিন্ন সভা ও সেমিনারে সংস্পর্শে আসেন নারায়ণগঞ্জের সাবেক সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুর রহমান। তারা দুই জনেই পরে করোনা শনাক্ত হন। এছাড়া খানপুর হাসপাতালের গাইনি বিভাগের ডাক্তার মিনারা সিকদার আরেক রোগীর সংস্পর্শে এসে করোনায় সংক্রমিত হন। অন্যদিকে নারায়ণগঞ্জ বিএমএ এর সাবেক সভাপতি ডাক্তার শাহনেওয়াজসহ তার পরিবারের চার ডাক্তার সদস্য করোনা পজেটিভ হয়েছেন।

এদিকে একাধিক চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় শহরের ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে রোগীদের চিকিৎসা কার্যক্রম সীমিত করা হয়েছে। ডাক্তারদের মধ্যে এক ধরনের ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। বেশিরভাগ ডাক্তারের চেম্বারে ঝুলছে তালা। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সাধারণ রোগীরা।

নারায়ণগঞ্জের সাবেক সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানান প্রথমদিকে সারাদেশের মতো নারায়ণগঞ্জে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) পর্যাপ্ত ছিল না। পিপিই ছাড়াই সাধারণ রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকে। তাই এই সংক্রমণের ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জের সিভিল সার্জনের অতিরিক্ত দায়িত্ব পালনকারী ডা. ইকবাল বাহার চৌধুরী জানান, বর্তমানে জেলায় চিকিৎসকদের পিপিই এর কোনও সমস্যা নেই। ডাক্তারদের চাহিদার তুলনায় বর্তমানে বেশি পিপিই সরবরাহ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft