1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

দুটি ট্রাকের সংঘর্ষ গোবিন্দগঞ্জে নিহত-১: আহত-১

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে অপর ট্রাকের সাথে সংঘর্ষে মজিবর রহমান(৩০)নামের এক ব্যক্তির নিহত হয়েছে। নিহত মজিবর রহমান উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে। এঘটনায় আরো এক ট্রাক হেলপার আহত হয়েছে।

হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌরএলাকার পান্তাপাড়া নামক স্থানে গত ১৪ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি মালবাহী ট্রাক ঢাকা মেট্রো-১৪-৮১০২ নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো অপর একটি ট্রাক ঢাকা মেট্রো ২২-৫৭৮৫ এর সাথে সংঘর্ষ হলে এতে চাপা পড়ে ট্রাক মিস্ত্রি মজিবুর রহমান ও ট্রাক হেলপার বাবু মিয়া (৩০) গুরুতর আহত হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার কারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মজিবুর রহমানকে মৃত ঘোষনা করে। নিহত মজিবর পেশায় ট্রাক মিস্ত্রি। সে রাস্তার পাশে দাঁড়ানো ট্রাকটি মেরামতে কাজ করছিল।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft