
বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেছেন নোভেলা -১৯ করোনা ভাইরাস অবাক করে দিয়েছে গোটা বিশ্বকে। করোনা সংক্রমন এড়াতে যথাযথ ব্যাবস্থা গ্রহন করেছে সরকার। দেশের এই মহাদুর্যোগে কর্মহীন মানুষকে পর্যাপ্ত ত্রান সহায়তার দিয়ে যাচ্ছে সরকার। ত্রান বিতরনে কেউ দুর্নীতি- অনিয়মে জরিয়ে পড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। কৃষি সমৃদ্ধ দেশ বাংলাদেশ, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। চলতি আউস মৌসুমে ধান কাটা শুরু হয়েছে। আপনারা দেখেছেন ধান কাটা শ্রমিক সংকটে যখন হাওর এলাকার কৃষকরা দিশেহারা। ঠিক সেই মুহুর্তে কৃষকের পাশে দাঁড়িয়েছে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলো।
সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহনের পর ২৪ এপ্রিল শুক্রবার বিকেলে প্রথম বারের মত পলাশবাড়ী উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কোন কর্মকর্তা যদি দুর্নীতি-অনিয়মে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় তিনি পৌরসভা এলাকার সরকারী সুবিধা বঞ্চিত পরিবারের কথা উল্লেখ করে পৌর প্রশাসকের উদ্দেশ্যে বলেন, পর্যায়ক্রমে সকল পরিবার যেন ত্রান সহায়তা পায়। পাশাপাশি কালীবাড়ী হাটের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য তিনি পৌর প্রশাসককে নির্দেশ দেন।
সংসদ সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের উদ্দেশ্যে বলেন সুষ্ঠু ও সমবন্টনে সমন্বয়হীনতার অভাব রয়েছে। আগামীতে সরকারের গ্রহনকৃত প্রতিটি পদক্ষেপে সকলের সাথে সমন্বয় সাধন করে কাজ করতে হবে। পাশাপাশি উপজেলা পরিষদের ১৮টি ষ্ট্যান্ডিং কমিটি হাল নাগাদ করাসহ কার্যকর করার জন্য ইউএনওকে নির্দেশ প্রদান করেন। প্রতিটি মিটিংএ সংসদ সদস্যের উপস্থিতি বাধ্যতামুলক থাকবে বলে তিনি জানান।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের উন্নয়নের সংবাদ বেশি বেশি প্রচার করুন। তথ্য ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য তিনি সাংবাদিকদের অনুরোধ জানান।
পুলিশের ভুয়সী প্রশংসা করে সংসদ সদস্য বলেন দেশের এই ক্রান্তি লগ্নে জীবন বাজি রেখে কাজ করছে পুলিশ। তাদের ঋন শোধ হবার নয়।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, পৌর প্রশাসক আবু বক্কর প্রধান, আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।