1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকার বাইরে থেকে শ্রমিক আসার প্রশ্নই আসে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

শুধুমাত্র ঢাকায় অবস্থানরত শ্রমিকদের নিয়েই পোশাক কারখানা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকার বাইরে থেকে শ্রমিক আসার প্রশ্নই আসে না বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পোশাক কারখানার মালিকদের সঙ্গে অনির্ধারিত ও আন-অফিসিয়াল বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (পোশাক কারখানার মালিকরা) প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেছেন যে জনস্বার্থে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে, করোনাভাইরাসে যেন আরও অনেক সংখ্যক আক্রান্ত না হন, তাই (ঢাকার) বাইরে থেকে কোনো শ্রমিক আসবে না।’

ঢাকায় যেসব শ্রমিক অবস্থান করছেন তাদেরকে দিয়েই তারা কারখানা চালু করবেন। সেই ভাবেই তারা কারখানা খুলছেন, যোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘কারখানা খুলতে গিয়ে তাদের (মালিকদের) কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা কী ধরনের অসুবিধা হতে পারে তা নিয়ে আজকে আমরা বসেছিলাম। কারাখানাগুলোতে শ্রমিকদের আসা-যাওয়ার প্রয়োজন হবে। অনেক বাস্তবতার মুখে তাদের পড়তে হবে। সেসব নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আমাদের আলোচনাটা অনির্ধারিত ও অফিসিয়াল ছিল না।’

‘তারা বলে গিয়েছেন যে তাদের ওপর সরকারি যে বিধিনিষেধ রয়েছে সেই হিসেবে গত মার্চ মাসের বেতন পুরোটাই দিয়ে দিবে। তারা প্রায় ৯৭ শতাংশ বা এর বেশি বেতন দিয়ে দিয়েছেন বলে আমাদের জানিয়েছেন। এপ্রিল মাসের বেতন সরকার যেভাবে নির্ধারণ করে দিয়েছে এবং তাদের সঙ্গে যে বোঝ-পরামর্শ হয়েছে সেই অনুযায়ী তারা দিবে। এটি আমাকে নিশ্চিত করে গেছেন।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকরা কীভাবে (কারখানায়) আসবে, কীভাবে যাবে, কীভাবে থাকবে— সেগুলো নিয়ে আমাদের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্যে তারা যে পরীক্ষাগার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন সেগুলো একটু তরান্বিত করার জন্যে আমরা নির্দেশ দিয়েছি। শ্রমিকরা যদি এই ভাইরাসে আক্রান্ত হয় তাহলে তাদের সুরক্ষার জন্যে তারা কী ব্যবস্থা নিয়েছে সেটাও আমরা শুনেছি।’

বিদেশে অর্ডার রয়েছে বলে কিছু কারখানা খোলা দরকার মনে করছেন মালিকরা। তারা প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে কারখানা চালু করেছেন বলেও সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft