1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

টিসিবি’র পণ্য নিয়ে অনিয়ম করলে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

টিসিবি’র ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় নিয়ে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার তিনি এ নির্দেশ দেন বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, টিসিবি’র ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় নিয়ে কয়েকটি স্থানে কিছু অনিয়মের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব ঘটনা বাণিজ্যমন্ত্রীর দৃষ্টিতে এসেছে। বাণিজ্যমন্ত্রীর নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে এরইমধ্যে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।

টিসিবি’র ন্যায্য মূল্যের পণ্য বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এছাড়া মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে টিসিবি থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। দেশের বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, র‌্যাব ও পুলিশ প্রশাসনকে সংঘটিত অনিয়মের যেকোনো অভিযোগ টিসিবি’র প্রধান কার্যালয়ে পাঠানোর অনুরোধ করা হয়েছে। এছাড়া দেশের প্রচার মাধ্যমে কোনো অনিয়ম প্রকাশিত হলে সংশ্লিষ্ট ডিলার ও ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয় হবে বলে জানানো হয়।

সারাদেশে প্রায় তিন হাজার ডিলারের মাধ্যমে টিসিবি’র ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় করা হচ্ছে। গত মার্চ থেকে এ পর্যন্ত অনিয়মের অভিযোগে ৯ জন ডিলারের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুইটি মামলা করা হয়েছে, আরো ৪ জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft