1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চীনা গবেষকরা করোনা নিয়ে আতঙ্কের খবর শোনালেন!

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের ভয়ে এমনিতেই কাঁপছে সারা বিশ্ব। এর মধ্যে আবার আতঙ্কের খবর শোনালেন চীনা গবেষকরা। তাদের দাবি করোনা ভাইরাসকে নির্মূল করা সম্ভব নয়।

তারা জানিয়েছে, এই ভাইরাস হয়তো নিজের কার্যক্ষমতা হারাতে পারে বা প্রকোপ কমতে পারে। কিন্তু নির্মূল হবে না। বরং প্রায়ই ফ্লুয়ের মতো রোগ হিসেবে ফিরে আসবে। কখনও কখনও যা ভয়াবহ আকার নেবে।

সার্স ভাইরাসের মতো করোনাভাইরাসও বহু বছর ধরে সমস্যা তৈরি করবে বলেই মনে করছেন চীনের গবেষকরা। তারা বলছেন, জ্বর, নানা ধরনের ফ্লুয়ের মতো উপসর্গ নিয়ে হানা দিতে পারে করোনা। অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ার (যাদের মধ্যে করোনার লক্ষণ প্রকাশ পায় না) ধরে ছড়াবে সংক্রমণ। ঠিক এইভাবেই সার্স ১৭ বছর আগে আতঙ্ক তৈরি করেছিল। এই ভাইরাসগুরোর উপসর্গ বোঝা মুশকিল।

বেইজিংয়ে এক ভিডিও কনফারেন্সে চীনা গবেষকরা বলেন, সার্সও এভাবে এক মানুষ থেকে আরেক মানুষের শরীরে ছড়ায়। উল্লেখ্য, করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও, এখনও চীন অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ারদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে, যাতে নতুন করে সংক্রমণ না ছড়ায়।

চীনের নামকরা মেডিক্যাল সংস্থা ইনস্টিটিউট অব প্যাথোজেন বায়োলজির প্রধান জিন কি বলছেন, মানুষের শরীরে দীর্ঘদিন থাকতে পারে করোনাভাইরাস। যেটা ভয়ের। কারণ করোনাকে নির্মূল করা এখনো সম্ভব হয়নি। সেই চেষ্টা চলছে। তবে দীর্ঘদিন সামাজিক দূরত্ব ও লকডাউন চালালে করোনার সংক্রমণ শেষ হতে পারে। সূত্র: ব্লুমবার্গ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft