1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

গোবিন্দগঞ্জে সরকারি ১৮ বস্তা চাল উদ্ধার : আটক ২

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অন্যত্র পাচার করার সময় ১০ টাকা কেজি দরে বিক্রির সরকারি ১৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কোগাড়িয়া এলাকা থেকে বৈরাগীহাট পুলিশ তদন্তকেন্দ্রর পুলিশ এসব চাল উদ্ধার করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজির হোসেন, ক্যাপ্টেন মাহি ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা স্বপন কুমার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে ছুঁটে আসেন।

জানা গেছে, স্থানীয় চাউলের ডিলার জাহিদুল ইসলামের গোডাউন থেকে অটোভ্যানে এ চাল গুলো অন্যত্র নিয়ে যাওয়ার সময় পুলিশ দেখে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এসময় পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাঁরা প্রতিটি ৩০ কেজি হিসেবে ১৮ বস্তা চালসহ অটো চালক জাহিদুল ইসলাম (৪৫) কে আটক করে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজির হোসেন আটক অটোচালক জাহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, ডিলার জাহিদুলের গোডাউনের সামনে থেকে অপরিচিত ৫ জন লোক চালগুলো সাপমারা নিয়ে যাওয়ার কথা বলে অটোবাইক ভাড়া করে এর মধ্যে ১ জন অটোভ্যানে চালের সাথে উঠে, পথিমধ্যে পুলিশ দেখে সে পালিয়ে যায়।

পরবর্তীতে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ডিলার জাহিদুল ইসলাম (৪২) কে হাজির করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, কার্ডধারীদের মাঝে এসব চাল ১০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।

এরপর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্টেট নাজির হোসেন, ক্যাপটেন্ট মাহি ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা স্বপন কুমার ডিলার জাহিদুল ইসলামের গোডাউন পরিদর্শন করেন। এতে দেখা যায়, মাষ্টার রোল ও স্টক অনুযায়ী চাল ঠিক আছে। কিন্ত প্রশাসনের সন্দেহ হলে অটো চালক জাহিদুল ও ডিলার জাহিদুল ইসলামকে, আটকের নির্দেশ দেন।

আটক অটোভ্যান চালক জাহিদুল ইসলাম (৪৫) উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের ইবা শেখের পুত্র এবং আটক চাউলের ডিলার জাহিদুল ইসলাম (৪২) উপজেলার সাপামারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র।

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft