1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

খাটের নীচে তেলের খনি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

রংপুর সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের মধ্য-পার্বতীপুর এলাকা থেকে গোপন সংবাদের মাধ্যমে, অবৈধভাবে মজুত রাখা ১ হাজার ২৩৮ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ। এসময় আব্দুল হানিফ ও লাল মিয়া নামে দুইজন কালোবাজারি ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের এডিসি উজ্জ্বল প্রসাদ পাঠক জানান- কালোবাজারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে, বুধবার রাতে ব্যবসায়ী আব্দুল হানিফের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় দুটি বক্স খাটের ভিতরে অবৈধ ভাবে মজুদ রাখা ১ হাজার ২৩৮ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। এসব পণ্য কালোবাজারে ক্রয় করে তা বেশি দামে বিক্রয় করে আসছিলেন, এই দুই ব্যবসায়ী। তাদের গ্রেপ্তার করে, মামলা দেয়া হয়েছে।

ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গত এক সপ্তাহের ব্যবধানে পৃথক আরও চারটি অভিযানে টিসিবির ২ হাজার লিটার সয়াবিন তেল, বিপুল পরিমাণ চিনি, মসুর ডাল ও নকল ব্লিচিং পাউডার উদ্ধার করে ঘটনাস্থল থেকে ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের বিশেষ অভিযানে বর্তমানে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft