1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

করোনা উপসর্গ নিয়ে গোবিন্দগঞ্জে এক শিশুর মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০ এপ্রিল শুক্রবার সকালে করোনা উপসর্গ নিয়ে রিমা খাতুন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের দক্ষিণ মিয়াপাড়া গ্রামের এনামুল হকের কন্যা।

স্থানীয়রা জানিয়েছেন, রিমার বাবা-মা ঢাকায় শ্রমিকের কাজ করতেন এবং রিমা পরিবারের অন্য সদস্যদের সাথে গ্রামের বাড়িতে থাকতো। গত কয়েকদিন আগে ঢাকা থেকে রিমার বাবা-মা গ্রামের বাড়িতে আসে এবং তারপর থেকেই রিমা সর্দি, জ্বর, শ্বাসকষ্টে আক্রান্ত হয়। এ অবস্থায় শুক্রবার সকালে সে মারা যায়। রিমা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিয়ে গ্রামবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি দল মৃত রিমার শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন এবং তা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর রিমা খাতুন করোনা ভাইরাসে আক্রান্ত ছিল কিনা তা নিশ্চিত হওয়া যাবে। তবে সামাজিক নিরাপত্তার জন্য ওই বাড়িটি কোয়ারেন্টাইন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft