1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন সাংবাদিক হুমায়ুন কবীর খোকন

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩১ বার পড়া হয়েছে

দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য হুমায়ুন কবীর খোকন (৫০) আর নেই। গতকাল মঙ্গলবার রাতে উত্তরা রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি … রাজিউন)।

তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। শ্বাসকষ্ট নিয়ে গত রাতে হাসপাতালে ভর্তির পর রাত ১০টা ৩ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি। চিকিৎসকরা ধারণা করছেন তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন।

সময়ের আলোর সিনিয়র রিপোর্টার এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হাবিব রহমান আমাদের সময়কে বলেন, ২০ এপ্রিল থেকে বাসায় থেকেই অফিসের কাজ করেছেন হুমায়ুন কবীর খোকন। তার দাঁতে ব্যথা ও অ্যাজমার সমস্যা ছিল। গত শুক্রবার থেকে তার জ্বর, কাশিসহ নানা উপসর্গ দেখা দেয়। গতকাল মঙ্গলবারভোর থেকে শ্বাসকষ্ট অনুভব করেন। বিষয়টি জানার পর বিএফইউজের মহাসচিবসহ সিনিয়র সাংবাদিকদের সহযোগিতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাম্বুলেন্সে তাকে উত্তরার রিজেন্ট হাসাপালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাত ১০টা ২০ মিনিটে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদ বলেন, সন্ধ্যার পর হুমায়ুন কবীর খোকনকে হাসপাতালে আনা হয়। পরিবার জানিয়েছে, এর আগে দুই হাসপাতাল ঘুরে এসেছেন তিনি। তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। যে অ্যাম্বুলেন্সে আনা হয়, সেখানে অক্সিজেনের কোনো ব্যবস্থা ছিল না। আমাদের হাসপাতালে আনার পর কিছু করার ছিল না। অবস্থা খুবই গুরুতর ছিল। ৯টা ৪৫ মিনিট পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। করোনার উপসর্গ থাকায় মৃত্যুর কিছু সময় আগে পরীক্ষার জন্য খোকনের নাকের সোয়াপ সংগ্রহ করা হয়েছে।

হুমায়ুন কবীর খোকনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তিনি ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন। এর আগে তিনি দৈনিক আমাদের সময়, মানবজমিন ও আমাদের অর্থনীতি পত্রিকায় কাজ করেছেন। দৈনিক আমাদের সময়ে তিনি উপসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft