1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

আতংকের কারণ, করোনার যে নতুন লক্ষণ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের প্রতিদিনই নতুন নতুন লক্ষণ বের হচ্ছে । শুকনো কাশি ও প্রচণ্ড জ্বর এবং চরম শ্বাসকষ্ট ছাড়াও এখন দেখা দিচ্ছে পায়ে ক্ষতচিহ্ন, চুলকানি আর অণ্ডকোষে ব্যথা।

স্পেনের একদল বিশেষজ্ঞ বলছেন, পায়েও দেখা দিতে পারে করোনার চিহ্ন বা লক্ষণ। পায়ের আঙ্গুলে আঘাত পাওয়ার পর যেমনটা দেখা দেয়, করোনায় আক্রান্ত হলেও তেমন আকার ধারণ করতে পারে।

আক্রান্ত কয়েকজনের পায়ে ‘বসন্তের মতো’ চিহ্ন দেখার পর বুধবার এক বিবৃতিতে বিষয়টি প্রকাশ করেন তারা। এর সঙ্গে করোনাভাইরাসের কোনো সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখছেন গবেষকরা।

স্পেনের জেনারেল কাউন্সিল অব অফিসিয়াল পোডিয়াট্রিস্ট কলেজ বলছে, এটি প্রাণঘাতী ভাইরাসের প্রাথমিক লক্ষণ হতে পারে। খবর দ্য সানের।

করোনায় আক্রান্ত রোগীর চামড়ার উপরিভাগে অবস অনুভূতি, চুলকানি ও ব্যথাসহ চামড়া লাল হয়ে যাওয়ার মতো লক্ষণও দেখা যেতে পারে। ফ্রান্সের ন্যাশনাল ইউনিয়ন ডারমাটোলজিস্ট-ভেনেরিওলজিস্টস (এসএনডিভি) এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসের আরেক লক্ষণ হল টেস্টিকুলার ব্যথা বা অণ্ডকোষে ব্যথা। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা অণ্ডকোষে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে পরীক্ষা করে দেখেছেন তিনি করোনা পজেটিভ।

যদিও ডাক্তাররা তার অণ্ডকোষে কোনো সমস্যা খুঁজে পাননি। তবে সিটি স্ক্যানে তার ফুসফুসের ক্ষতি দেখা গেছে।

করোনা আক্রান্তের পায়ের চিহ্নটি প্রথম ধরা পরে ১৩ বছর বয়সী এক কিশোরের শরীরে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, কিশোরটির পায়ে হয়তো মাকড়সা কামড়েছিল। কিন্তু কয়েকদিন পরই তার মধ্যে করোনার লক্ষণ দেখা দিতে শুরু করে। এরপর বিষয়টি নজরে আসে গবেষকদের।

এক বিবৃতিতে জেনারেল কাউন্সিল অব অফিসিয়াল পোডিয়াট্রিস্ট জানিয়েছে, ইতালি, ফ্রান্স ও স্পেনে করোনায় আক্রান্ত বহু রোগী পায়ে এ ধরনের চিহ্ন দেখা গেছে। এটিকে একটি ‘কৌতূহলী আবিষ্কার’ বলেও মন্তব্য করেছেন তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft