1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

৩০ দিনের জন্য ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ স্থগিত করল ট্রাম্প

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

আগামী ৩০ দিনের জন্য ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় সময় গতকাল বুধবার এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নিয়মটি আগামীকাল শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হবে।

ট্রাম্প বলেন, ‌‘আমাদের উপকূলে করোনাভাইরাস যেন নতুন করে আর বিস্তার না ঘটায়, এ জন্য পরবর্তী এক মাসের জন্য ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের ভ্রমণ স্থগিত করা হলো।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‌‘কঠোর কিন্তু প্রয়োজনীয়’ এই বিধিনিষেধ যুক্তরাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যেখানে কেবল ৪৬০ জন এই ভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গত দুই সপ্তাহে চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বুধবার করোনাভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ হাজার ১৩৫ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে, এর মধ্যে মারা গেছে ৩৮ জন।

ট্রাম্প বলেন, ‘নতুন করে আর কেউ যাতে করোনাভাইরাসে আক্রান্ত না হয় সে জন্য আমাদের উপকূলে প্রবেশ করতে না দেওয়ার জন্য ইউরোপ থেকে সমস্ত ভ্রমণ স্থগিত করতে যাচ্ছি।’

এ সময় মার্কিন অর্থনীতির ওপর করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে ছোট ছোট ব্যবসায়িক উদ্যোগগুলোর জন্য শত শত কোটি ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। এ ছাড়া কর অব্যাহতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ইউরোপ থেকে ভ্রমণ বাতিল করলেও দেশটির কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত দেশের সাধারণ মানুষ সংক্রমিত হওয়ার আশঙ্কা কম। তবে এই মাসে বেশ কয়েকজন নতুন করে শনাক্ত হওয়ার পর পরিস্থিতি জটিল হয়েছে।

ভাইরাসের বিস্তার ঠেকাতে ইতোমধ্যে নিউইয়র্কের উত্তরাঞ্চল নিউ রচেল্লেতে সেনা মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় আলাদা থাকতে বলা বেশ কিছু মানুষকে খাদ্য সরবরাহ করছে ন্যাশনাল গার্ড। এ ছাড়া ওয়াশিংটন রাজ্যের গভর্নর বেশ কয়েকটি এলাকায় বড় ধরনের জমায়েত নিষিদ্ধ করেছেন বলেও জানান ওই কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!