1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

২২ মার্চ তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে মামলার আদেশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়। এ মামালার আদেশের জন্য ২২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার এ মামলার আদেশের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আদেশ প্রস্তুত না হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল নতুন দিন ঠিক করে দেন।

বাদীর আইনজীবী আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ১৮ ফেব্রুয়ারি একই আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। সেদিন বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান।

মামলার অপর আসামিরা হলেন- জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও লন্ডনের আইন ছাত্র পরিষদের সভাপতি শাহিদুর রহমান, জামায়াত নেতা মো. আফজাল হোসেন, মো. মুজিবুর রহমান, মো. আবদুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. আব্দুল হালীম, রফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা বিএনপির আরও তিনজন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বছরের ৬ ডিসেম্বর লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে রাজধানীর মিরপুরে বাদীকে আসামিরা আটক করে। এরপর আসামিরা বাদীকে শর্ত দিয়ে বলে যে— ‘আমাদের মা খালেদা জিয়া ও তারেক রহমানসহ নেতাকর্মীদের নামে যতগুলো মামলা করেছিস, আগামী সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করে নিবি। তা না হলে আবারও তোকে ও তোর প্রধানমন্ত্রীকে ২১ আগস্টের মতো গ্রেনেড মেরে খুন করব।’

মামলার বাদী এবি সিদ্দিকী এর প্রতিবাদে তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। এজাহারে আরও বলা হয়, ‘মামলা করার কারণে পরে জামায়াত-শিবির ও বিএনপির গুণ্ডাবাহিনী বাদীকে খুন করার জন্য খুঁজতে থাকে। ফলে বাদী বর্তমানে চিন্তিত ও আতঙ্কিত।

এজাহার থেকে আরও জানা যায়, লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক যুগ্ম-সম্পাদক ও লন্ডনের আইন ছাত্র পরিষদের সভাপতি শাহিদুর রহমান অশ্লীল ভাষায় ফেসবুকে, মেসেঞ্জারে বাদীকে হুমকিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তিমূলক কথা লেখেন।

এবি সিদ্দিকী জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!