
মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী এগারো হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে। প্রাণঘাতী ভাইরাসটি থাবা বসিয়েছে বাংলাদেশে। এমন পরিস্থিতিতে ১০ দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করেছে বাংলাদেশ।
দেশগুলো হচ্ছে, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। এসব দেশ থেকে কোনো ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে না।এ সংক্রান্ত নোটিশ টু এয়ারম্যান (নোটাম) জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ২০-৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।