1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

হত্যা মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক হত্যা মামলার আসামী নিহত হয়েছেন। নিহত নজরুল আমান উল্যাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

আজ মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত শিবির ক্যাডার পিয়াস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নজরুল ইসলাম ওরফে কানা নজরুল (২৫) ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যা মামলাসহ মোট তিনটি মামলার আসামি।

পুলিশ আরও জানায়, গত রোববার রাতে আমান উল্যাহপুর ইউনিয়নে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় শিবিরের হামলায় আহত রাকিবুল চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় থানায় দায়ের করা মামলার আসামিদের ধরতে থানা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে আমান উল্যাহপুরে অভিযান চালায়।

পুলিশের অভিযানিক একটি দল জনকল্যাণ মাঠ এলাকায় যাওয়া মাত্র শিবির ক্যাডার পিয়াস বাহিনী ও তার সশস্ত্র ক্যাডাররা পুলিশের ওপর অতর্কিত হামলা ও গুলি বর্ষণ করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে।

পরে শিবিরের ক্যাডাররা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান,বন্দুকযুদ্ধের ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ধামা, তিনটি ছোরা ও পাঁচটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

বন্দুকযুদ্ধে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!