1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

হজক্যাম্প থেকে পালানো যুবক বগুড়ায় পরিবারসহ অবরুদ্ধ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় করোনাভাইরাস সন্দেহে ইতালি ফেরত সেই যুবকসহ পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী। যুবক মাসুদ (৩০) উত্তর চেলোপাড়ার হাসেম উদ্দিনের ছেলে।

ওই এলাকার কাউন্সিলর পরিমল কুমার জানান, ইতালি থেকে মাসুদ দেশে ফেরার পর তাকে রাজধানীর আশকোনার হজক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে সেখান থেকে তিনি পালিয়ে আসেন। খবরটি পেয়ে আজ এলাকার লোকজন সকালে তার বাড়ির সামনে ভিড় জমায় এবং এলাকা ছাড়তে বলে।

তিনি বলেন, বাইরে থেকে মাসুদ ও তার পরিবারের সাথে কথা বলেছি। তাদেরকে জানিয়েছি আপনারা কেউ ১৪ দিন ঘর থেকে বের হবেন না এবং এলাকাবাসীকে এ বিষয়ে নীরব থাকতে বলেছি। ওই পরিবারের কিছু প্রয়োজন হলে ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।

মাসুদের বাবা হাসেম আলী বলেন, আমার ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। আমাদের অবরুদ্ধ করে নির্যাতন করা হচ্ছে। বিষয়টি সিভিল সার্জন অফিসে জানিয়েছি।

বগুড়ার সিভিল সার্জন ডা. গউসুল আযম বলেন, উত্তর চেলোপাড়ায় আমাদের মেডিকেল টিম পাঠানো হয়েছে। পরবর্তীতে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!