1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট হয়েছে : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার স্পেন সরকার জানায়, প্রধানমন্ত্রীর স্ত্রী বেগোয়া গোমেজের শরীরে করোনাভাইরাস পরীক্ষা করে পজিটিভ ফলাফল পাওয়া যায়। পেড্রো সানচেজ ও বেগোয়া গোমজের শারীরিক অবস্থা বর্তমানে ভালো। তারা মাদ্রিদে লা মনক্লোয়া প্রাসাদে তাদের বাসভবনের মেডিকেল কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলছেন।

এর আগে এই সপ্তাহের শুরুর দিকে সানচেজের মন্ত্রিসভার দুই সদস্য- সাম্য বিষয়ক মন্ত্রী এবং আঞ্চলিক বিষয়ক মন্ত্রীর করোনাভাইরাস পরীক্ষা করে পজিটিভ ফলাফল পাওয়া যায়। সরকার জানিয়েছে, বর্তমানে তাদের দুজনেরই শারীরিক অবস্থা ভালো। তবে মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের করোনাভাইরাস পরীক্ষা করে নেগেটিভ ফলাফল এসেছে।

স্পেন সরকার গণমাধ্যমকে জানায়, দেশটিতে দুই সপ্তাহের জরুরি অবস্থা চলাকালে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সরকার কী ব্যবস্থা নেবে তার ঘোষণার জন্য প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ টেলিভিশনে জাতীয় ভাষণ দেয়ার পরপরই তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

ওই ভাষণ দেয়ার আগে সানচেজ সাত ঘণ্টাব্যাপী মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন, যেখানে করোনা আক্রান্ত দুজন মন্ত্রী ছাড়া সকল মন্ত্রী উপস্থিত ছিলেন।স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, গত জানুয়ারির শেষের দিকে স্পেনে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত এখানে স্পেনের ৫ হাজার ৭৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের অর্ধেকই মাদ্রিদের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০০ জনের বেশি প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তথ্য-ইউএনবি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!