1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সুরকার সেলিম আশরাফ আর নেই

  • আপডেট হয়েছে : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ২৯ বার পড়া হয়েছে

শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত সুরকার সেলিম আশরাফ (ইন্নালিল্লাহি…রাজিউন)।

গতকাল রোববার দিবাগত রাত ৩টায় মারা যান তিনি। সেলিম আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী বিশিষ্ট কণ্ঠশিল্পী আলম আরা মিনু।

দেশাত্মবোধক গান ‌‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’সহ অনেক জনপ্রিয় গানের সুর দিয়েছিলেন সেলিম আশারাফ। এ ছাড়া বেশ কিছু গান শ্রোতামহলে দারুণভাবে সাড়া ফেলে।

জানা যায়, চার বছর ধরে অসুস্থ ছিলেন সেলিম আশরাফ। গত বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা বেড়ে যাওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসা নিয়ে বেশ অর্থকষ্টে পড়েছিলেন। পরে প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়ান এবং ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র দেন।

এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে চেন্নাইয়ে শ্রীরাম মেডিকেল সেন্টারে ১৩ দিন চিকিৎসা শেষে দেশে ফেরেন এই সুরস্রষ্টা। তখন খানিক সুস্থতাবোধ করলেও কিছুদিন যেতে না যেতেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।সেলিম আশরাফের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী। পাশে দাঁড়ান অসুস্থ এন্ড্রু কিশোরও; কিন্তু এবার আর তিনি অসুস্থতার সঙ্গে লড়াই করে পারলেন না। চলেই গেলেন না ফেরার দেশে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!