1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

সুন্দরগঞ্জে হোম কোয়ারাইন্টিনে থাকা পরিবারগুলোকে খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসন

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত দুই মার্কিন প্রবাসীর সংস্পর্শে আসাসহ মোট ৫৩ পরিবারকে হোম কোয়ারাইন্টিনে রাখা হয়েছে। উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ মাস্টারপাড়া গ্রামের ২৮ ও তারাপুর ইউনিয়নের ভাটি তারাপুর গ্রামের ১৪টি পরিবার হোম কোয়ারাইন্টিনে রয়েছে। এরমধ্যে ২৯টি দিনমজুর পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ওই দুই গ্রামে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেন। পুলিশ ভ্যানে করে খাদ্য সামগ্রী নিয়ে হোম কোয়ারাইন্টিনে থাকা পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে এসব খাবার তুলে দেয় করোনা প্রতিরোধ কমিটি। উপজেলা প্রশাসনের উদ্যোগে হোম কোয়ারাইন্টিনে থাকা দিনমজুর ২৯ পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, দুই কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবনসহ কাঁচা বাজার পৌঁছে দেয়া হচ্ছে। এছাড়াও ওই পরিবারগুলোকে সার্বক্ষণিক চিকিৎসা সেবাসহ প্রয়োজনী সহায়তা করছে উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ডাক্তার আশরাফুজ্জান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান, তারাপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু ও স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ১৫ মার্চ উপজেলার সর্বানন্দ সাহাবাজ মাস্টারপাড়া গ্রামের এক হিন্দু পরিবারের ছেলের বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারগুলো। ওই বিয়ের অনুষ্ঠানে করোনা ভাইরাসের সংক্রামক নিয়ে দুই মার্কিন প্রবাসী মা ও ছেলে উপস্থিত থাকে। পরবর্তীতে তাঁরা অসুস্থ হলে নমুনা পরীক্ষা-নিরীক্ষার তাদের শরীরে নোভেল করোনা ভাইরাস ধরা পড়ে। এরপর ওই দুই মার্কিন প্রবাসীর সংস্পর্শে আসা পরিবারগুলোকে চিহ্নিত করে উপজেলা প্রশাসন। পরে তাঁদের শরীরে করোনা ভাইরাসের সংক্রামক থাকতে পারে বলে পরিবারগুলোকে হোম কোয়ারাইন্টিনে রাখা হয়। যাতে ওই পরিবারের সদস্যদের মাধ্যমে অন্যকেউ আক্রান্ত হতে না পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!