1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে ভাড়াটিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে পৌর ছাত্রলীগের এক নেতার বাড়ি থেকে ভাড়াটিয়া এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) দুপুরে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাড়ির মালিক পৌর ছাত্রলীগের সভাপতি মাইদুল ইসলামসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম হাসানুর রহমান (২৭)। সে কুড়িগ্রামের ফুলবাড়ি থানার পূর্বফুলমতি গ্রামের নজির হোসেনের ছেলে। সে গ্লোব ফার্মাসিটিক্যালের বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, রবিবার দুপুর পর্যন্ত ওই বাড়ির ভাড়াটিয়া যুবক ঘরের দরজা-জানালা না খোলায় প্রতিবেশির সন্দেহ হয়। পরে স্থানীয়রা ওই যুবককে ডাকাডাকি করে কোন সাড়া না পাওয়ায় বিষয়টি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। নিহত ওই যুবকের আলামত সংগ্রহ করছে পুলিশ। এ ঘটনায় ওই বাড়ির মালিক ও পৌর ছাত্রলীগ সভাপতিসহ চার জন প্রতিবেশিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!