1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সুন্দরগঞ্জে অবশেষে ফেঁসে গেল মাদক ব্যবসায়ী ‘রাজা’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৫৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার রামজীবন ইউনিয়নে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে হাউয়ার মোড় হতে বালারছিড়াগামী রাস্তার পাশে ইয়াবা বিক্রিকালে বাজারপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মাদক ব্যবসায়ী সুজন মিয়াকে গ্রেফতার করে। এসময় মাদক ব্যবসার অন্যতম হোতা উত্তর বেকাটারী গ্রামের মৃত বুলু শেখের ছেলে মাদক ব্যবসায়ী আক্তারুজ্জামান রাজা ও বাজারপাড়া গ্রামের ছবিয়াল হকের ছেলে মোনারুল ইসলাম সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত সুজন মিয়ার নিকট থেকে পুলিশ ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজার বিভিন্ন গোপন তথ্য উদ্ধার করে। এ ঘটনায় মাদক দ্রব্য আইনে এসআই রাজু বাদী হয়ে রাজাসহ তিনজনের নামে থানায় একটি মামলা দায়ের করে। অবশেষে মাদক ব্যবসায়ী রাজা ফেঁসে যাওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।

থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল বলে আমরা জানতে পেরেছি এবং মাদক ব্যবসায়ী রাজাকে দ্রুত গ্রেফতার করে আইনে আওতায় আনা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!