1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

সাঘাটায় হরিজন পল্লীতে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস মোকাবেলায় গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া হরিজন পল্লীতে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি’র প্রদত্ত এসব সুরক্ষা সামগ্রী হরিজন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিতরণ করেন।
এসময় উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, বোনারপাড়া রেলওয়ে জি.আর.পি থানার এস.আই কাজল চন্দ্র রায়, এ.এস.আই রেজাউল করিম, জুলফিকার আলী লিখন, বোনারপাড়া হাট ইজারাদার মিলন মিয়া, শুভ্র মিয়া, রাজেস বাসফোর প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণ পরবর্তী সাংবাদিকদের সাথে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতামূলক পরামর্শ ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। খেটে খাওয়া মানুষ যারা বেকার হয়ে পড়েছে তাদের জন্য সরকারিভাবে এবং আমার ব্যক্তিগত তহবিল হতে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাট-বাজার, গ্রামগঞ্জে গিয়ে সচেতনতামূলক কাজ করছি। দেশ ও পরিবার রক্ষার্থে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!