1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংকট মোকাবিলায় সরকারের কার্যক্রম চলবে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যতদিন করোনা সংকট থাকবে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ততদিন জনগণের পাশে থাকবে। সরকারের নেওয়া কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে।

রোববার (২৯ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

এছাড়াও কোভিড-১৯ মোকাবিলায় সরকারের পাশাপাশি ধনী ও বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাসে সারা বিশ্ব এক মারাত্মক সংকটের মুখে। এতে থমকে গেছে সব ধরনের স্বাভাবিক কার্যক্রম। কিন্তু মানব সভ্যতার অগ্রযাত্রা অবশ্যম্ভাবী। ইতিহাস এটাই সাক্ষ্য দেয়। এ মানবিক বিপর্যয়ের মুখে করোনা ভাইরাস প্রতিরোধে আওয়ামী লীগের সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি সারাদেশে চলমান রয়েছে। বিজ্ঞানসম্মত স্বাস্থ্যবিধি মেনেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ ও কর্মহীন খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। যতদিন এ সংকট থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ততদিন জনগণের পাশে থাকবে এবং সরকারের গৃহীত কার্যক্রম সারাদেশে অব্যাহত থাকবে।

তিনি বলেন, আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ যারা জনগণের পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আওয়ামী লীগ এদেশের জনগণের সুখে-দুখে আবেগকে ধারণ করেই রাজনীতি করে। বৈশ্বিক এ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে সব পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। গ্রহণ করছেন স্বল্পমেয়াদী- দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কর্মসূচি। যতদিন এ সংকট থাকবে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ততদিন জনগণের পাশে থাকবে। এবং সরকারের গৃহীত কার্যক্রম সারাদেশে অব্যাহত থাকবে।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সমাজের ধনী ও বিত্তবানদের আহ্বান জানাই মানবিক বিপর্যয়ের এদিনে আপনারা যার যার অবস্থান থেকে জনগণের পাশে দাঁড়ান। সাহায্যের হাত বাড়িয়ে দিন। অতীত ইতিহাস থেকে লক্ষ্য করা যায় এ দেশের জনগণ সবসময় ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে সব ধরনের দুর্যোগ মোকাবিলা করেছে। কোনো দুর্যোগের কাছেই তারা পরাজিত হয়নি। আপনারা কোনো প্রকার গুজবে কান দেবেন না। মারত্মক করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধভাবে সর্তক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!