1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

শরীরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৫১ বার পড়া হয়েছে

জ্বর, গলাব্যথা, কাশি, শ্বাসকষ্ট নিয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত বৃহস্পতিবার দুজনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ ছিল বলে জানিয়েছেন ওই হাসপাতলের চিকিৎসক। এদের মধ্যে একজন সম্প্রতি ভারত থেকে দেশে ফিরেছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সম্প্রতি পরিবারের সদস্যদের নিয়ে ভারতে বেড়াতে গিয়েছিলেন। এক সপ্তাহ আগে ভারত থেকে বাড়িতে ফেরেন তিনি। এরপরই জ্বর, গলাব্যথা, কাশিতে আক্রান্ত হন। স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার খুলনায় আনার পথেই তিনি মারা যান।

আজ শনিবার এ বিষয়ে খুমেক হাসপাতালের পরিচালক এ টি এম মঞ্জুর মোর্শেদ বলেন, ‘মৃত ওই দুজনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। কিন্তু এখানে করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় তাদের এ রোগ হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।’

খোঁজ জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১টার দিকে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে খুলনা মেডিকেলে আসেন বাগেরহাটের মোংলা উপজেলার এক ব্যক্তি (৪০)। ওই রোগীর সঙ্গে ছিলেন তার বড় বোন। তিনি অভিযোগ করেন, পাঁচ দিন ধরে জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন তার ভাই। স্থানীয় চিকিৎসকেরা ওষুধ দিলেও তিনি সুস্থ হচ্ছিলেন না। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেলে আনা হয়। কিন্তু কোনো কিছু পরীক্ষা না করেই চিকিৎসকেরা মনে করেছেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এ কারণে একবার জরুরি বিভাগ থেকে বহির্বিভাগ তারপর আবার জরুরি বিভাগে পাঠানো হলেও তাকে কোনো চিকিৎসক দেখেননি।

তবে এ অভিযোগের বিষয়ে হাসপাতালটির পরিচালক এ টি এম মঞ্জুর মোর্শেদ বলেন, ‘ওই রোগীকে দেখে কোনো চিকিৎসক কাছে আসেননি এমন অভিযোগ সত্য নয়। তাকে হাসপাতালে নেওয়ার পর প্রাথমিকভাবে তার প্রেসক্রিপশন পর্যন্ত লিখেছিলেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু তিনি সিনিয়র কনসালট্যান্টের নির্দেশনার জন্য অপেক্ষা করছিলেন যে, তাকে কোন ওয়ার্ডে নেওয়া হবে। এর মাঝে রোগী মারা যান।’এদিকে একই দিন রাত সাড়ে ৯টার দিকে নড়াইল থেকে আরেক ব্যক্তিকে খুলনা মেডিকেলে আনার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!