1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই ডাকাত নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।

আজ বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের শাপলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজারের রামুর পূর্ব উমখালীর আবদুস শুক্কুরের ছেলে সাইফুল ইসলাম সোহেল ওরফে ডিবি সাইফুল (৩৮) ও টেকনাফের হ্নীলার লেদা পশ্চিম পাড়ার নুর আহমদের ছেলে নুর কামাল ওরফে সোনাইয়া ডাকাত (৩৪)। এদের মাঝে ডিবি সাইফুল রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সেকেন্ড ইন কমান্ড এবং দুজনই গ্রুপে সক্রিয় সদস্য বলে দাবি র‌্যাবের।

র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব এক্স বিএন বলেন, গোপন সংবাদে জানতে পারি রাত সাড়ে ১২টায় দিকে টেকনাফের বাহারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্রসৈকত এলাকায় কুখ্যাত ডাকাত জকির গ্রুপের সদস্যরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

এমন খবরে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অস্ত্রধারী ডাকাতদলের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলিবিনিময়ের পর ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ নুর কামাল ও সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত র‌্যাব সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!