1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

রোহিঙ্গাদের জন্য ৫ কোটি ইউরো দেবে জার্মানি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

মিয়ানমার থেকে এসে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ৫ কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি। এই অর্থ কক্সবাজারের স্থানীয়দের সহায়তায়ও কাজে লাগানো হবে। জার্মানির এই সহায়তা আন্তর্জাতিক অন্যান্য সংস্থার সঙ্গে রোহিঙ্গাদের কল্যাণে ব্যয় করা অর্থের অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে।

বাংলাদেশ-জার্মানি যৌথ পরামর্শ সভায় নতুন এই প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছেন জার্মানির প্রতিনিধিরা। সোমবার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে জার্মানির পক্ষে নেতৃত্ব দেন দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রধান ড.ইউটি হিনব্যাস। বাংলাদেশের পক্ষে নেতৃত্বদেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. গৌরঙ্গচন্দ্র মোহন্ত। ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহরেনহলজসহ ইআরডির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশের তৈরি পোশাক খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে বৃত্তিমূলক প্রশিক্ষণেও কারিগরি সহায়তা দেয়ার কথা জানিয়েছেন জার্মানির প্রতিনিধিরা। গত বছর জার্মানি সফরে এ বিষয়ে সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তার অনুরোধ আমলে নেয় জার্মানির সরকার। সেই পরিপ্রেক্ষিতে এই সহায়তার সিদ্ধান্ত জানানো হয়।

এই দুই ইস্যু ছাড়াও জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সুশাসন ও নদ-নদীসহ স্থানীয় সম্পদের ব্যবহারসহ কয়েকটি সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয় বৈঠকে।

দিনব্যাপী বৈঠক শেষে জার্মানির প্রতিনিধি জানান,গত মাসের শেষ দিকে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয় মন্ত্রী ড. গার্ড মুলার বাংলাদেশ সফর করেন। বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং রোহিঙ্গা শিবিরে যান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠক হয়েছে। সফর শেষে বাংলাদেশকে নতুন ক্ষেত্রে সহযোগিতার কথা জানিয়েছেন তিনি। এই সহযোগিতার অংশহিসেবে তার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে বৈঠকে রোহিঙ্গাদের জন্য সহযোগিতার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে এই অর্থ কক্সবাজারের স্থানীয়দের উন্নয়নেও কাজে লাগানো হবে।

দিনব্যাপী আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে আলোচনার সময় সংশিষ্ট মন্ত্রণালয় হিসেবে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের বক্তব্য চাওয়া হয়। তবে নিজেদের ইস্যুতে আলোচনার জন্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন না।জার্মানির বার্লিনে অনুষ্ঠিত গত পরামর্শ সভার প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে সহযোগিতা হিসেবে ২০ কোটি ইউরো অর্থসহায়তা দেয়ার কথা। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে আসছে জার্মানি। এ পর্যন্ত এ ধরনের অর্থসহায়তার পরিমাণ ৩০০ কোটি ইউরো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!