1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

রিপোর্ট পাওয়ার আগেই আতঙ্কে যুবকের আত্মহত্যা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের পরীক্ষার রিপোর্ট আসার আগেই দিল্লিতে এক যুবক আত্মহত্যা করেছেন।

গতকাল বুধবার রাজধানীর সফদরজং হাসপাতালের ৮তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার রাতেই অস্ট্রেলিয়ার সিডনি থেকে দেশে ফিরেছিলেন তনভীর সিং নামে ৩৫ বছর বয়সী ওই যুবক। নিয়ম অনুসারে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার সময় মাথা ব্যথার সমস্যার কথা জানান তিনি।

এর পরই রাত ৯টার দিকে ওই যুবককে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। রাখা হয়েছিল আইসোলেশন ওয়ার্ডে।

তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা, নিশ্চিত হতে পরীক্ষাগারে পাঠানো হয়েছিল রক্তের নমুনা। কয়েকদিন পরে রিপোর্ট আসার কথা ছিল। তার আগেই হাসপাতালের ৮তলা থেকে ঝাঁপ দেন তনভীর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দিল্লির ডেপুটি-পুলিশ কমিশনার দেবেন্দর আর্য সংবাদমাধ্যমকে একথা নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছে তিনজন। আর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!