1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

রিকশাচালকদের চাল দিয়ে বাড়ি ফেরত পাঠালেন ডিসি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

হবিগঞ্জে নিম্ন আয়ের শ্রমিক ও রিকশাচালকদের চাল দিয়ে বাড়িতে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। করোনা প্রতিরোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের চৌধুরীবাজার ও সার্কিট রোড এলাকা থেকে এ কার্যক্রম শুরু হয়।

নিম্ন আয়ের সবাইকে পাঁচ কেজি করে চাল দিয়ে বাড়িতে চলে যেতে বলেন জেলা প্রশাসক কামরুল হাসান। জেলা চালকল মালিক সমিতি জেলা প্রশাসকের অনুরোধে এ চাল বরাদ্দ দেয়।

এর আগে জেলায় করোনা প্রতিরোধে ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় দোকানে ক্রেতাদের নিরাপদ রাখতে বিশেষ উদ্যোগ নেয় জেলা প্রশাসন। গতকাল বুধবার জেলা প্রশাসক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তিন ফুট দূরত্ব রেখে গোলাকার বৃত্ত তৈরি করে দেন।

এতে সহযোগিতা করে হবিগঞ্জ পৌরসভা। ক্রেতাদের নিরাপদ দূরত্বে থেকে ওষুধ ও অন্য জিনিস কিনতে এ উদ্যোগ নেয়া হয়। প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রঙ দিয়ে বৃত্ত তৈরি করেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, করোনা প্রতিরোধে নির্দেশনা মেনে চলতে হবে। জরুরি কাজ ছাড়া বাইরে যাওয়া যাবে না। এজন্য রিকশাচালকদের পাঁচ কেজি করে চাল দিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছি। এরপরও কেনাকাটা করতে নিরাপদ দূরত্বে থাকতে হবে।

তিনি বলেন, ‘লক্ষ্য করেছি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে মানুষ ভিড় করছে। ফলে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার শঙ্কা রয়েছে। তাই তিন ফুট দূরত্বে ক্রয় করতে বাধ্য করতে উদ্যোগ নিয়েছি। এ নির্দেশনা না মালে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হবিগঞ্জ জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৮৯৫ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে একজন। আর কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৪৪ জনের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!