1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

মৃত ব্যক্তিকে দাফন করেই তিক্ত অভিজ্ঞতার কথা ফেসবুকে জানালেন পুলিশ কর্মকর্তা

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৩৪ বার পড়া হয়েছে

ঢাকা থেকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বগুড়ায় ফেরা ব্যবসায়ীর (৫০) মৃত্যুর পর তার লাশ কবর দেওয়া নিয়ে ঝামেলা বাধে। তবে শেষ পর্যন্ত পুলিশের চেষ্টায় তার দাফন সম্পন্ন হয়।

এঘটনায় মৃত ব্যক্তিকে দাফন করার পর নিজের তিক্ত অভিজ্ঞতার কথা সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন বগুড়ার সহকারী পুলিশ সুপার কুদরত।

তিনি লিখেছেন- ‘একটি লাশ দাফন করে এভাবে স্ট্যাটাস দিয়ে জানাতে হবে তা কখনো ভাবি নি!!! মানুষের মাঝে মানবিকতা জাগাতে এতটা গলদঘর্ম হতে হবে, তা কখনো জানা ছিল না।

সকাল থেকেই নানা বাধা-বিপত্তি আর নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে শনিবার রাত পৌনে ৮টার সময় যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা মেনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে পুলিশের উদ্যোগেই লাশের দাফন সম্পন্ন করা হলো!!’

তিনি আরও লিখেন, ‘দাফন কাজে বাধা দেওয়ার খবর শোনা মাত্রই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত দুই প্লাটুন স্পেশাল আর্মড ফোর্স প্রেরণ করা হয়।

কয়েকজন দুষ্ট লোক এলাকায় ভুল বুঝিয়ে কয়েক হাজার লোক জড়ো করেন!! শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান মানুষকে বুঝিয়ে ঘরে ফেরান।’

এরপর দাফনে আরও বিপত্তির কথা লিখেন এই পুলিশ কর্মকর্তা। তিনি লিখেন, ‘কিন্তু কবর খোড়ার লোক কোথায়??? শিবগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজ আর এসআই আহসান আরও দুজনকে সাথে নিয়ে শুরু করেন কবর খুড়তে!! অবশেষে লাশ দাফন হলো!!

একজন ব্যক্তি পেল তার মৃতদেহের সঠিক মর্যাদা। আমরা দূর থেকে দাঁড়িয়ে দোয়া পড়লাম।’

দাফনের পর নিহত ব্যক্তির স্ত্রী সাজেদা বেগম বলেন, ‘জানাজার সময় আমাদের কাউকে সেখানে যেতে দেওয়া হয়নি।’

শনিবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের এক ভাড়াবাসায় মারা যান ওই ব্যবসায়ী। তিনি কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের মুরইল দক্ষিণপাড়ার বাসিন্দা। তার মৃত্যুর পর ওই বাড়িটিসহ ১০টি বাড়ি লকডাউন করেও দেয় প্রশাসন।

এদিন সকালে বগুড়া জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, আইইডিসিআর পিপিই দিয়ে লাশ আবৃত করে দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ঢাকার এ ব্যবসায়ীর মৃত্যুর কারণ করোনাভাইরাস-এমন সন্দেহ হওয়ায় তার নাক থেকে নমুনা নিয়ে ঢাকায় পাঠাতে বলেছিলেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডাক্তার মীরজাদি সেব্রিনা ফ্লোরা। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় পরীক্ষা নিয়ন্ত্রণ করছে।

উল্লেখ্য, সরকারি হিসেবে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৪৮ জন; যাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে গেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!