1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

মুজিববর্ষে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন মোদী

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে থাকছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি না থাকলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন তিনি।

আজ বুধবার দেশটি পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বিষয়টি নিশ্চিত করেছেন বলে ভারতীয় সংবাদ সংস্থা হিন্দুস্থান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া পৃথক প্রতিবেদনের জানা যায়।

এর আগে মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে আগামী সপ্তাহে মোদীর ঢাকা সফরে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়।

গত ২ মার্চ দুই দিনের সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সফরকালে তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময়সূচি নির্ধারণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আগামী ১৭ মার্চ মোদীর ঢাকায় আসার কথা ছিল। তবে বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান কাটছাঁটের সিদ্ধান্ত নেয় সরকার। যার প্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মোদীর ঢাকা সফরের সময়টি পেছানো হয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্যের কথা ভেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের সূচিতে পরিবর্তন এনেছে ঢাকা।

অনুষ্ঠানমালার নতুন সূচি পরবর্তী সময়ে নয়াদিল্লিকে জানানো হবে বলেও চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!