1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

ভয়াবহ অর্থনৈতিক মন্দার পূর্বাভাস: জাতিসংঘ মহাসচিব

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৫২ বার পড়া হয়েছে

মহামারীর আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বকে অর্থনৈতিক মন্দার দুয়ারে পৌঁছে দিয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

তিনি বলেন, আমাদের সামনে অপেক্ষা করছে এক বিশ্ব মন্দা, যার মাত্রা হয়ত অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

গতকাল বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘ মহাসচিব সাংবাদিকদের বলেন, এটা এমন এক সময়, যখন বড় অর্থনীতির দেশগুলোকে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সমন্বিতভাবে উদ্ভাবনী কর্মপন্থা ঠিক করে কাজে নামতে হবে।

করোনা ভাইরাস মোকাবিলায় দেশে দেশে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে তা বৈশ্বিক সংকট কাটাতে যথেষ্ট নয় বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব। এ ব্যাপারে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, আমরা এখন এক নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি। এটা এমন ভয়ংকর এক পরিস্থিতি যখন সাধারণ কৌশল কোনো কাজে আসবে না।

চীনের সীমা অতিক্রম করে বিশ্বের প্রায় ১৮০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ ভাইরাসের কারণে বিশ্বব্যাপী ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন দুই লাখের বেশি মানুষ। করোনার কেন্দ্র এখন ইউরোপ। ইতালি, স্পেন ও ফ্রান্সের মতো দেশগুলো করোনার কারণে ভয়াবহ সমস্যার সম্মুখীন। একই অবস্থা যুক্তরাষ্ট্রেও।

এ বিষয়ের দিকে ইঙ্গিত করে গুতেরেস বলেন, পুরো বিশ্ব এখন একটি শত্রুর মুখোমুখি। আমরা লড়ছি এক ভাইরাসের বিরুদ্ধে। বিশ্বনেতাদের প্রতি আমার আহ্বান, আপনারা একজোট হয়ে জরুরি ভিত্তিতে এই বিশ্ব সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করুন।

এ সময় যেসব দেশ এখনো যথেষ্ট প্রস্তুতি নিতে পারেনি, তাদের সহযোগিতা করতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস।

প্রসঙ্গত, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৬৬০ জন। আর বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে ১০ হাজার ৫০ জন মারা গেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!