1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে শেখ হাসিনার চিঠি

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার ঘটনায় গভীর দুঃখ ও সহানুভূতি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে বরিস জনসনের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী।

শনিবার (২৮ মার্চ) গণমাধ্যমের কাছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দেওয়া শেখ হাসিনার এ চিঠির কথা জানান প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার।

চিঠিতে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় বরিস জনসনের নেওয়া পদক্ষেপের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস মহামারি ছড়িয়ে পড়া রোধ করতে এবং এ থেকে মানুষের জীবন বাঁচাতে আমরা লড়াই করছি। করোনা মহামারির আঘাত থেকে বাঁচাতে এক্সট্রিম লকডাউন, ব্রিটিশ জনগণকে অর্থনৈতিক সহায়তা ও আইনী সহায়তাসহ আপনার (ব্রিটিশ প্রধানমন্ত্রী) সময়োপযোগী পদক্ষেপগুলো আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি ।

করোনা মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংকট থেকে বেরিয়ে আসতে আমাদের সরকার খুব সিরিয়াসলি কাজ করছে। সন্দেহভাজনদের আলাদা জোনে কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে। করোনা ভাইরাস ছড়িয়ে পরা ঠেকাতে উচ্চ পর্যায়ের একটি জাতীয় কমিটির মাধ্যমে বিভিন্ন দিক থেকে নিরলস কাজ করা হচ্ছে।

এছাড়াও কয়েকটি হাসপাতাল আলাদা ভাবে নির্দিষ্ট করাসহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা, কমিউনিটি ট্র্যান্সমিশন ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে লকডাউন করা, সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা, সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ করাসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা চিঠিতে উল্লেখ করেন শেখ হাসিনা।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জন আক্রান্ত, ৫ জনের মৃত্যু এবং ১১ জনের সুস্থ হওয়ার কথা বরিস জনসনকে চিঠিতে জানান শেখ হাসিনা।

বাংলাদেশ সরকার সব সময় ব্রিটিশ সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও চিঠিতে পুনরুল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!