1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে ১০ স্ক্যানার চেয়ে আবেদন

  • আপডেট হয়েছে : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

নভেল করোনাভাইরাস শনাক্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে ১০টি স্ক্যানার চেয়ে আবেদন করেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর। দেশে মোট ৭টি থার্মাল স্ক্যানার স্থাপন করা হলেও এর ৬টিই নষ্ট। সচল স্ক্যানারটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা হয়েছে। বাকি বন্দরগুলোতে হ্যান্ড স্ক্যানার দিয়ে চলছে স্বাস্থ্য পরীক্ষা।

আজ রোববার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

সংবাদ সম্মেলন বলা হয়, নভেল করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে তিন স্তরের নিরাপত্তা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ জন্য থার্মাল স্ক্যানার কেনার প্রক্রিয়া চলছে। এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে ১০টি স্ক্যানার চেয়ে আবেদনও করা হয়েছে। এছাড়া আরো কিছু সংস্থার কাছেও আবেদন করেছে সরকার।

এ সময় প্রাণঘাতী এ ভাইরাসের ঝুঁকি এড়াতে আক্রান্ত দেশে ভ্রমণ না করার পরামর্শও দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এ পর্যন্ত ৮৮টি নমুনা পরীক্ষায় দেশে এখনো কেউ করোনায় আক্রান্ত শনাক্ত হননি। এখন পর্যন্ত চীনসহ ৫৪টি দেশ করোনাভাইরাস ছড়িয়েছে। চীন থেকে যে ২৩ বাংলাদেশিকে নয়াদিল্লী আনা হয়েছে তারা ভারতেই কোয়ারেন্টাইনে থাকবেন।

করোনা ভাইরাস পরীক্ষার জন্য চীন থেকে সম্প্রতি কোনো স্ক্যানার মেশিন আনা হয়নি বলেও ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!