1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

বিনামূল্যে পিপিই সরবরাহ করছেন গাইবান্ধার পুত্রবধূ ‘মারিয়াম জামান’

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৫৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাস ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চিকিৎসক, নার্সদের জন্যও। দেশে পর্যাপ্ত পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) না থাকায় এ ঝুঁকি আরো বেড়েছে। এই সংকটে কিছুটা সহযোগিতা করতে তিন হাজার পিপিই তৈরি করছেন দেশের প্রথম সারির ফ্যাশন হাউজ স্মার্টেক্স বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ডা. মারিয়াম জামান। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের সহধর্মিনী। করোনাভাইরাস আতঙ্কে সারাবিশ্ব। প্রাণঘাতী এ ভাইরাসের থাবা পড়েছে বাংলাদেশেও। প্রাণঘাতী এই করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের একদিকে যেমন মৃত্যুর ঝুঁকি রয়েছে, তেমনি তাদের চিকিৎসার কাজে নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যদের প্রয়োজন পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই)। তাই সংশ্লিষ্টদের সহযোগিতায় পিপিই তৈরি করছেন দেশের প্রথম সারির ফ্যাশন হাউজ স্মার্টেক্স বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা (সিইও) ডা. মারিয়াম জামান।

এ প্রসঙ্গে ডা. মারিয়াম জামান বলেন, প্রাথমিকভাবে আমরা তিন হাজার পিপিই তৈরি করার উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে দুই হাজার ৪০০ পিপিই পোডাকশনে আছে। যা স্মার্টেক্সের মহাখালীর নিজস্ব কারখানায় তৈরি করা হচ্ছে। আর এটা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে।

তিনি বলেন, পিপিই তৈরি করার পর ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। এরই মধ্যে অনেকই যোগাযোগ করছে তারা নিয়ে গেছেন। আবার যারা দূরে আছেন তাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এরই মধ্যে আমরা প্রায় এক হাজারের মতো পিপিই বিলি করেছি সংশ্লিষ্টদের কাছে। আর্তমানবতার সেবায় উদ্বুদ্ধ হয়েই আমি এই উদ্যোগ নিয়েছি। এই দুঃসময়ে মানবসেবায় দেশের সকল সচ্ছল নাগরিকদেরও এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!