1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

বিএনপি মুজিববর্ষের বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নরেন্দ্র মোদির নয়, বিএনপি প্রকৃতপক্ষে মুজিববর্ষের বিরোধিতা করছে।

আজ বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমডির কার্যালয়ে দলের নতুন ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কাদের এ কথা বলেন।

তিনি বলেন, যারা ভারতে গিয়ে পানির কথা বলতে ভুলে গিয়েছিল, তারা আজ মোদির বিরোধিতা করছে।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধে আমাদের প্রধান মিত্র ছিল ভারত। সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণের প্রতিনিধি হয়ে আসছেন। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতৃবর্গ ভারত থেকে এবং দুনিয়ার অন্যান্য দেশ থেকেও আসবেন। তিনি বলেন, নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে আমরা বিএনপির অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এরই মধ্যে সার্কুলারের মাধ্যমে জেলা পর্যায়ে নির্দেশনা দিয়ে দিয়েছি। নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের ক্ষেত্রে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, স্বাধীনতাবিরোধী-এরা সদস্য হতে পারবে না।

একই সময় কাদের বলেন, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে আমাদের অধিকারের কথা ভুলে যাইনি। ভারত আমাদের উন্নয়ন সহযোগী।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মুজিববর্ষকে সামনে রেখে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে উদযাপনের ঐতিহাসিক আয়োজন চলছে। এটা বিএনপি এবং তাদের দোসরদের সহ্য হচ্ছে না। এজন্য আজকে তারা নরেন্দ্র মোদির বিরোধিতা নয়, মুজিববর্ষের বিরোধিতায় অবতীর্ণ হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!